স্টাফ রিপোর্টার: নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব জানান- এতে কৃষকদের ঋণের বোঝা কমবে। মৎস্য চাষ, ফসল উৎপাদন, পশুপালন খাতে আগ্রহ বাড়বে। উল্লেখ্য ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকার সময় প্রথম বারের মতো পাঁচ হাজার টাকা পর্য়ন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়। এবারও দলটির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষকদের সদমুক্ত ঋণ সুবিধা দেওয়া। সে মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরসুন্দা ডটকম ফেব্রুয়ারি ২৬, ২০২৬
