মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮.০০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
পরে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন অষ্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নরসুন্দা ডটকম মার্চ ২৬, ২০২৬
