দেশ-বিদেশ

বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতার নিয়োগ পেলেন মাজহার মান্না

নরসুন্দা ডটকম   জানুয়ারি ২৬, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও লেখক মাজহার মান্না বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র সম্প্রতি তিনি হাতে পেয়েছেন।এ নিয়োগ প্রাপ্তিতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সোস্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে মাজহার মান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে তিনি পেশাগত কাজের উর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।শিক্ষাগত জীবনে মাজহার মান্না জাতীয় বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করেন। পেশাগত জীবনে মাজহার মান্না জাতীয় দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে ২০১০ সালের মার্চ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এর আগে ছাত্রজীবন থেকে লেখালেখির পাশাপাশি ২০০২ সালের প্রথমার্ধে থেকে স্থানীয় পত্রিকাগুলোতে সাংবাদিকতা শুরু করেন।পরবর্তিতে ২০০৪ সালের প্রথমার্ধে থেকে জাতীয় ‘দৈনিক বাংলাদেশ সময়’ এবং অনলাইন পোর্টাল ‘ঢাকানিউজ টোয়েন্টি ফোর ডটকম-এ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল ও পিআইবিসহ সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন সময় প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর লেখা প্রকাশিত গ্রন্থসংখ্যা রয়েছে দুইটি। বর্তমানে সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন কর আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে ইনকাম ট্যাক্সের কাজও করছেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment