দেশ-বিদেশ

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৪, ২০২৬

মাহবুব আলম, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোখনুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে এপ্রিল ২০২৬ সকাল ১০টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি মোঃ রোখনুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক মানবজমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক দিনকাল অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক ইনকিলাব অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমার সংবাদ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আতাউল গনি, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও নরসুন্দা ডট কম অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মাহবুব আলম সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment