অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দৈনিক ইনকিলাব অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমলের ২৯তম জন্মদিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অষ্টগ্রাম জিরো পয়েন্টস্থ নিরিবিলি রেস্টুরেন্ট এন্ড কফি হাউসে কেক কাটার মাধ্যমে এ জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হন স্থানীয় সাংবাদিক, সুধীজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি রোটারি ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেস্ক বাংলার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম, দৈনিক আমার সংবাদের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক গণকণ্ঠ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি পল্লব দেব রনি সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা নাদিরুজ্জামান আজমলের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন। তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতেও তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের কল্যাণে কাজ করে যাবেন।
পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সবাই নাদিরুজ্জামান আজমলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে সাফল্য কামনা করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দে ভরপুর।
